
ময়মনসিংহের ত্রিশালে মাসের পর মাস মামলার পলাতক আসামি চেয়ারম্যানদের কাছ থেকে গোপনে স্বাক্ষর এনে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সচিবদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন।
আজ বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য বলেন, ‘একজন চেয়ারম্যান দীর্ঘদিন উপজেলা অফিস ও আইনশৃঙ্খলা মিটিংয়ে অনুপস্থিত। অথচ তার নামে অফিস চলছে। এটা কীভাবে সম্ভব?’
মাহবুবুর রহমান লিটন অভিযোগ করেন, কিছু ইউনিয়নে চেয়ারম্যানরা মামলার আসামি হয়ে পলাতক থাকলেও সচিবরা গোপনে তাঁদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনাকে তিনি ‘খুবই গুরুতর অপরাধ ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন। এমপি বলেন, যদি কোনো পলাতক বা দাগি আসামি চেয়ারম্যানের কাছ থেকে লুকিয়ে সই এনে অফিস পরিচালনা করা হয়, তাহলে সেটি প্রশাসনের জন্য বড় প্রশ্ন।
সংসদ সদস্য আরও বলেন, ‘পুলিশ যদি কোনো চেয়ারম্যানকে খুঁজে না পায়, তাহলে সচিব কীভাবে জানেন তিনি কোথায় আছেন? সই আনতে গেলে নিশ্চয়ই তার অবস্থান সম্পর্কে ধারণা থাকে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।’
মাহবুবুর রহমান সংশ্লিষ্ট সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, প্রয়োজন হলে সাসপেন্ড করতে হবে। একজন পলাতক আসামি বসে বসে প্রশাসনিক কার্যক্রম চালাবে—এটা স্থানীয় সরকারব্যবস্থায় চলতে পারে না।
পাশাপাশি মাহবুবুর রহমান মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা চেয়ে বলেন, ‘আগের মিটিংয়ে আমরা তালিকা চেয়েছিলাম, পাইনি। আগামী মিটিংয়ে উইদাউট ফেইল এই তালিকা দিতে হবে।’
উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমপি বলেন, ‘নেক্সট মিটিংয়ের আগেই দৃশ্যমান অ্যাকশন চাই। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় হয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

প্রেমিকার সঙ্গে দেখা করতে দিনাজপুর থেকে পাবনা গিয়েছিলেন কবিরুল ইসলাম। পরে এক ঘরে অবস্থানরত দুজনকে ধরে ফেলে এলাকাবাসী। এরপর তাদের অমানবিকভাবে গাছের সঙ্গে হাত-পায়ে দড়ি ও শিকল বেঁধে নির্যাতন করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে...
৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
৮ মিনিট আগে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তাঁর নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
১৪ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে বিমানবন্দরের ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ বেলা ২টা পর্যন্ত মোট ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে