
ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিল না। তাই দীর্ঘদিন পর এ দেশের মানুষ আনন্দে ঈদ উদ্যাপন করতে পেরেছে।’
আজ রোববার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, ‘আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তিমুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, সালিস হবে না। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সেদিকে নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে উল্লেখ করেন মাহবুব আনাম। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনা মূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ভোটারের আঙুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আইটি ভিলেজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক সহযোগিতা নিয়ে হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই রাজশাহীতে স্টারলিঙ্ক কাজ শুরু করে দিয়েছে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে ফকির মাহবুব আনাম বলেন, ‘৪৫ বছর পর টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী থেকে আপনাদের ভোটে বিএনপির এমপি নির্বাচিত করেছেন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন। এখন আমাদের কাজ হলো আপনাদের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা। আম্বাড়ীয়া উচ্চবিদ্যালয় ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল। আমি প্রতিষ্ঠানের ভবন, জীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করব।’
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘রাফার আব্বু ওঠো, ও রাফার আব্বু ওঠো। তুমি না থাকলে আমাদের কী হইবো? রাফা, আয়ানা আর আমার কী হইবো?’ ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে স্বামী মো. মোরশেদ হোসেন (৪০) নিথর দেহের অপেক্ষায় এভাবেই বুকফাটা আহাজারি করছিলেন রুনা আক্তার। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে স্ত্রী-সন্তানসহ অন্য যাত্রীদের নিরাপদ...
৫ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। পর্যটকের আগমনে কর্মচাঞ্চল্য দেখা গেছে পর্যটক-সংশ্লিষ্টদের মাঝে। দিনব্যাপী পর্যটকে ভরপুর থাকায় খুশি এখানকার ব্যবসায়ীরাও।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়। উপজেলার ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণের হলেন কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন...
৩৬ মিনিট আগে
কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঝিনাইদহের একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তাঁদের দুই মেয়ে খাদিজা (৮) ও মরিয়ম (৪) এবং ঝিনাইদহ সদর উপজেলার পানামি...
১ ঘণ্টা আগে