
ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল সোমবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ঢাকার লালবাগ থানার আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
র্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্রে রাফিদ বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।
র্যাবের ভাষ্য, পরে ওই ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক চাপ দেন রাফিদ। টাকা না দিলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
র্যাব আরও জানায়, গত ১১ এপ্রিল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ পুনরায় ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান। পরে এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার নির্দেশে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে লালবাগ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রাফিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাফিদ শিকদার নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
৩ মিনিট আগে
জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
২৫ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগে