
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বনানী থানার ব্লক-এ, রোড-৪-এর খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তারা আগে কোনো অপরাধে জড়িত ছিল কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গতকাল পুলিশ জানিয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সেই সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মা পুরাণ’ গানের আসর বসাবেন।
২৯ মিনিট আগে
‘এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও হুমকি আসে।’
৩৩ মিনিট আগে
ফরিদপুরের সালথায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও প্রেমিক মাহাবুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
৪০ মিনিট আগে
গাড়িচালক লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে।’
১ ঘণ্টা আগে