
কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়েছেন মোহাম্মদ কাজল (২৮)। এরপর মৃত ভেবে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। আজ শুক্রবার ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে কাজলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ দেখতে পায়, তাঁর স্ত্রী ইসরাত জাহান ইভা (২২) তখনো জীবিত। গুরুতর আহত গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ইভা উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তাঁরা গণেশপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজল প্রথমে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ইভার গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। পরে ইভাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় আজ বিকেলে আহত গৃহবধূর বোন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন।
সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হেলিপোর্ট পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে