
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে ঘটনাস্থলের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। এতে প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়।
এ কর্মকর্তা আরও জানান, রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
৬ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
৩১ মিনিট আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
৩৭ মিনিট আগে