
জিতলে বয়ে যায় প্রশংসার বন্যা। হারলে চলে তুমুল সমালোচনা। ক্রীড়াঙ্গনে এগুলো খুবই সাধারণ ঘটনা। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মনে করেন, দেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনায় একটু পরিবর্তন আনা উচিত।
ভারত-পাকিস্তানের মতো তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস ঘোষণা করা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। তেমনি আইসিসি ইভেন্ট বা কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভরাডুবি হলে সমালোচনাও একেবারে কম হয় না। সামাজিক মাধ্যমে বিদ্রুপ তো চলেই। পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞরাও করেন নানারকম বিচার-বিশ্লেষণ। আজ তামিম এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’
বিসিবির সভা শেষে আজ দীর্ঘ সংবাদ সম্মেলন করেছেন তামিম। নিজে যেমন একটানা কথা বলেছেন, দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরও। বিসিবি সভাপতির মতে ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোলে দেশের ক্রিকেটের উন্নতি হবে। তামিম সাংবাদিকদের বলেন, ‘তাদের ৬ মাসের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ছয় মাসের মধ্যে ব্যক্তিগত পরিকল্পনা, দলীয় পরিকল্পনা—কী অর্জন করেছে, এটা নিয়ে কথা বলব। ছয় মাসের মধ্যে কেউ যদি বাজেভাবে ব্যর্থ হয়, অবশ্যই বোর্ড এবং ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে।’
ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—ঘরের মাঠে টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ বিদেশ সফরে মুখ থুবড়ে পড়েছে। জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের মধ্যে হওয়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা কম হলেও সমালোচনা যে একেবারেই হয়নি, তা কিন্তু নয়। সরাসরি এ ব্যাপারে কথা না বললেও তামিম যেন এদিকেই ইঙ্গিত করেছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যদি প্রত্যেক সিরিজকে সেভাবে বিবেচনা করা শুরু করি, আমরা কি ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে পারব? আমি সেটা মনে করি না।’
২০২২ সালে সবশেষ বাংলাদেশ সফর করেছে ভারতীয় ক্রিকেট দল। সেবার বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। গত বছর ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে যায় ১৩ মাস। সেই হিসেবে এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা বাংলাদেশ-ভারত সিরিজ। সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে এই সিরিজে।
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে তামিম স্পষ্ট করে কিছু বলতে পারেননি ঠিকই। তবে তিনি আশাবাদী এই সিরিজ হবেই। আজকের বিসিবি সভা শেষে সভাপতি বলেন, ‘ভারত সিরিজ নিয়ে দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে কোনো সংবাদ নেই। আমি আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবি ইমেইল আদান-প্রদান করছে। আমরা সব দিক থেকে চেষ্টা করছি। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে সাংবাদিক, ভক্ত-সমর্থক, ক্রিকেটার—সব জায়গা থেকে অন্যরকম এক উন্মাদনা থাকে। আশাবাদী তারা (ভারত) আসবে। বাংলাদেশ নিরাপদ দেশ।’
মেহেদী হাসান মিরাজকে সরিয়ে আজ লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। লিটন একই সঙ্গে ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই দলকেই নেতৃত্ব দেবেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লিটন ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন। সাদা বলে সহ-অধিনায়ক থাকছেন তাওহীদ হৃদয়। টেস্টে আগের মতোই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। লাল বলের সংস্করণে শান্তর ডেপুটি থাকছেন মিরাজ।

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
১৯ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
৩৩ মিনিট আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
৩ ঘণ্টা আগে