
মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম ও মাঠে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। কখনো দলবদ্ধভাবে, আবার কখনো দলছুট হয়ে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে ওরা। মাঠপর্যাপ্ত খাবার না থাকায় খাবারের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গ্রামের বড় গাছগুলোতে অবস্থান নেওয়ার পাশাপাশি কখনো মানুষের বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশেও দেখা যাচ্ছে হনুমানগুলোকে। স্থানীয়দের কেউ কেউ বিস্কুট, পাউরুটি ও অন্যান্য খাবার দিলে সেগুলো নিয়ে খাচ্ছে তারা। ক্ষুধার তাড়নায় মানুষের কাছাকাছি এসেও খাবার খেতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, এসব হনুমানের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই। বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর কারণে তাদের জন্য সরকারি খাদ্য বরাদ্দও নেই। নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে খাদ্যের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া যেত বলে জানিয়েছেন বন বিভাগের এক কর্মকর্তা।
স্থানীয়রা জানান, মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই মুখপোড়া হনুমানের আনাগোনা দেখা যায়। কোনো বড় গাছ পেলে সেখানে অবস্থান নেয় তারা। ক্ষুধার্ত হলে বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। মাঠে খাবার না পেলে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রাও আগ্রহ নিয়ে তাদের খাবার দেন।
ঝোড়াঘাট গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘বাজারের একটি গাছের ওপর মুখপোড়া হনুমান দেখতে পাই। পরে দোকান থেকে বিস্কুট ও পাউরুটি এনে দিলে সেগুলো হাত থেকে নিয়ে খায়। সাধারণত মুখপোড়া হনুমানগুলো ভারত থেকে আসে বলে শুনেছি। মাঠে যখন খাবার থাকে না, তখন খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। বর্তমানে মাঠে তেমন খাবার নেই। তাই খাবারের সন্ধানে হনুমানগুলো গ্রামে ঢুকেছে। অধিকাংশ মুখপোড়া হনুমান দলছুট হয়ে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। তবে তাদের জন্য সরকারি কোনো খাবার সরবরাহ করতে দেখিনি।’

মো. সপন আলী বলেন, ‘মাঠে খাবার না থাকায় হনুমানগুলো এলাকায় ঢুকে পড়েছে। দোকানের আশপাশে এলে লোকজন বিভিন্ন খাবার দেয়। অনেক সময় হাতে খাবার নিয়ে আবার গাছের কোনো ডাল বা প্রাচীরের ওপর চলে যায়। পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা—তা মানুষ হোক বা পশু।’
মো. মতিয়ার রহমান বলেন, ‘আমাদের গ্রামে প্রতিবছর মুখপোড়া হনুমান আসে। অনেক সময় দেখা যায়, বেশ কিছু হনুমান করমদী গ্রামের জলিলের বাগানে অবস্থান করছে। বাগানে একটি বড় বটগাছ ও দুটি বড় তেঁতুলগাছ রয়েছে। সাধারণত এদিকে হনুমান এলে এসব গাছেই অবস্থান করে। ক্ষুধা লাগলে তখন গ্রামের ভেতরে ঢুকে পড়ে।’

মেহেরপুর জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিম হায়দার বলেন, ‘মুখপোড়া হনুমান অনেক সময় দলছুট হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সাধারণত এগুলো ভারত থেকে আসে। দীর্ঘদিন ধরে হনুমানের খাবারের জন্য কোনো বরাদ্দ নেই। তবে কোনো হনুমান অসুস্থ হলে আমরা খবর পেলে তার চিকিৎসা ও সেবার ব্যবস্থা করে থাকি। সাধারণত কাথুলী ও আনন্দবাস সীমান্ত এলাকা দিয়ে এসব হনুমান আসে।’
তিনি আরও বলেন, ‘হনুমানগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাদের নির্দিষ্ট কোনো স্থান নেই। এ কারণেই তিন বছর ধরে তাদের জন্য খাদ্যের কোনো বরাদ্দ নেই। যদি তাদের জন্য নির্দিষ্ট স্থান থাকত এবং সেখানে তারা নিয়মিত অবস্থান করত, তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের খাবারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া যেত।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় শিশুটিকে অপহরণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির এক সক্রিয় কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই ব্যক্তি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি...
১৭ মিনিট আগে