
গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বাবা ও তাঁর কিশোর ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত খা (৪০) চরবড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে। তাঁর ছেলে মেহেদী হাসান খা (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বেলা দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে এনায়েত খা ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মেহেদী হাসানও বিদ্যুতায়িত হয়।
পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বেলা ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা খাল থেকে তার লাশ উদ্ধার করেন।
৭ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে রংপুর অঞ্চলের সব হিমাগারে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা...
৩০ মিনিট আগে
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিব
৩২ মিনিট আগে
নেত্রকোনার মদনে ধর্ষণের ফলে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এতে মামলায় প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ তাঁর ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
৩৪ মিনিট আগে