দিনাজপুরের নবাবগঞ্জে চুরির প্রস্তুতির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার (১৪ জুন) উপজেলার পুটিমারা ইউনিয়নের শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া একই ইউনিয়নের জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে অনিল টুডু বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দ পেয়ে লোকজন হীরা মিয়াকে আটক করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন ও নবাবগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখা গেছে।

শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
১০ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরাণ বাজারে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি ফেলে দূষণ এবং খাল ভরাটের অভিযোগে দুই অটো রাইস মিল মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আবুল কাশেমকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারও করা হয়েছে।
২১ মিনিট আগে