
খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাতে মাসুম বিল্লাহকে রূপসা উপজেলার রামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সামসুল হক ও সাহারা বানু দম্পতির ছেলে।
সাহারা বানু জানান, ২০১৩ সালে বড় ছেলে মাসুম বিল্লাহ মায়ের ভরপোষণ দেওয়ার কথা বলে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এর পর থেকে মায়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন মাসুম। প্রায় সময় তাঁকে মারধর করা হতো। আত্মীয়স্বজন ও আপন ভাই-বোনদের বাড়িতে ঢুকতে পর্যন্ত দিতেন না তিনি। মাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন ছেলে। উত্তরে তিনি স্বামীর ভিটা থেকে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত ছেলেকে জানিয়ে দেন।
সাহারা বানু আরও জানান, এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি সকাল ১০টার দিকে সাহারা বানুকে গলা ধরে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন ছেলে। এ সময় ছেলের স্ত্রীও তাঁর চুলের মুঠি ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘরের ভেতর প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা লুট করে নেন ছেলের স্ত্রী খাদিজা আক্তার পপি। এসময় আহত সাহারা বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। থানায় বিষয়টি জানানো হলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেন মাসুম।
এ ঘটনায় সাহারা বানু গত ৫ ফেব্রুয়ারি আদালতে মামলার আরজি করেন। আদালত রূপসা থানাকে মামলাটি গ্রহণ করে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের আদেশ দেন। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে সাকালে আদালতে প্রেরণ করে পুলিশ। সকালে আদালত প্রাঙ্গণে মা সাহারা বানু গেলে সেখানেও তাঁকে হত্যার হুমকি দেন মাসুম বিল্লাহ। এর আগেও দুইবার তাঁকে মারধর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
৮ মিনিট আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
১ ঘণ্টা আগে