
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। শনিবার দুপুরে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের ঘটনা সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম এবং বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তাঁদের দুজনই সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠজন এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া চেয়রম্যান ঘাটের ইজারা সুবর্ণচর উপজেলার এক ব্যক্তি নিয়েছেন বলেও জানান তিনি।
তিনি দাবি করেন, ঘাটের অনিয়মের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। নিজের লোকজনের অনিয়ম আড়াল করতে সংসদ ও বিভিন্ন টকশোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়ানো হচ্ছে। সংসদে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘাটে যাত্রীপ্রতি নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে আদায়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছিল উপজেলা বিএনপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে ৫ টাকা করে টোল আদায়ের নির্দেশ দেন। প্রথমবারের ঘটনায় তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হলেও বর্তমানে আবারও ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ অনিয়ম বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাব্বির উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু ও সদস্যসচিব ফরহাদ হাছানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
৮ মিনিট আগে
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
৩২ মিনিট আগে