
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওষুধ স্টোরে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার বিভাগের উপপরিচালক ডা. আজিজ, ঢাকা বিভাগের উপপরিচালক ডা. হারুনুর রশীদ এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জমির মো. হাসিবুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
‘সরকারি ওষুধ গুদামে নষ্ট, বঞ্চিত রোগীরা’ শিরোনামে গতকাল সোমবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পরই এই তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, বিনা মূল্যে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি ওষুধ হাসপাতালের পশ্চিম পাশের একটি কোয়ার্টার ভবনের নিচতলার কক্ষে মজুত করে রাখা হয়েছিল। বিল্ডিংয়ের দুটি ইউনিটের পাঁচটি কক্ষে এসব ওষুধ এলোমেলোভাবে ফেলে রাখা হয়। যথাসময়ে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। একই স্থানে হাসপাতালের জন্য কেনা বিভিন্ন সরঞ্জামও পড়ে থেকে নষ্ট হচ্ছে।
সংবাদ প্রকাশের পর গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম ওষুধ মজুতের স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশে সরেজমিনে ওষুধের অবস্থা পরিদর্শনে যাই। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এদিকে অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন, যাঁদের অনেকেই গরিব ও অসচ্ছল। তাঁরা সরকারি বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধের আশায় এখানে এলেও বাস্তবে তা পান না। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব ওষুধ রোগীদের না দিয়ে স্টোরসহ বিভিন্ন কক্ষে মজুত করে রাখে এবং বাইরে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে। পরে বিক্রি না করতে পারায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমান এবং সাবেক ইউএইচএফপিও ও বর্তমানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে দায়ী করা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ডা. মামুনুর রহমান ২০২২ সালের ১৪ মার্চ থেকে ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত তিন বছরেরও বেশি সময় কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি ওষুধ নষ্ট হওয়ার দায় হাসপাতালের সাবেক স্টোর সহকারী আব্দুর রাজ্জাকের ওপর চাপিয়ে দিয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে