
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।
আজ বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার জামাল হোসেন (৪০) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মো. মাহফুজ মোল্লা (৪০)। তাঁরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এন৮ এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) প্যাট্রলিং দল কাজ শেষে স্থান ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-১১১১) দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্যাট্রলিং গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মাহফুজ মোল্লাসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে একজন প্রকৌশলী, একজন চালক ও দুজন শ্রমিক রয়েছেন। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানায় কর্মরত এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাটি থানা-পুলিশের সামনেই ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক বাস চালানোর সময় মোবাইল ফোনে ইউটিউব দেখছিলেন এবং হেডফোন ব্যবহার করছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
১ ঘণ্টা আগে