
অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ না দেখে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছে বামপন্থী ছাত্রসংগঠনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট। তাদের অভিযোগ, মার্কিনিদের স্বার্থে ভূরাজনীতিতে জড়িয়ে দেশকে ধীরে ধীরে হুমকির দিকে ঠেলে দিচ্ছে সরকার।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে জোটের নেতারা এ মন্তব্য করেন।
তাঁরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানিনীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই সরকারও ঠিক তা-ই করছে।
সমাবেশে জোটের নেতারা দাবি করেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছেন; রক্ত দিয়েছেন ও জেল খেটেছেন। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই চলবে। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার শক্তিকে দমানোর জন্য মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও অ্যাকটিভিস্ট মার্জিয়া প্রভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে