
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি ও দোকানপাট। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন সরকার বলেন, প্রথমে শওকত ইসলামের বাড়িতে আগুন দেখা যায়। পরে সুলতান সরকারের মালিকানাধীন দোকানপাটে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে জানা যায়, পাশের একটি চায়ের স্টলের পেছনে মজুত রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ। কিছু কিছু স্টেশন কেবল ডিজেল বিক্রি করছে। খুব কম স্টেশনই পেট্রল ও অকটেন বিক্রি করছে।
১ ঘণ্টা আগে
কুয়াকাটা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ও স্বস্তি নষ্ট হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় ভবিষ্যতে এ এলাকার পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন অনেকে। তাই ‘নামমাত্র’ অভিযান নয়, বরং স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।
১ ঘণ্টা আগে