
পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন।
গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও এবং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করায় তিনি দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করেন। এ সময় ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করেন। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করেন লোকমান ও তাঁর অনুসারীরা।

সাতছড়ি জাতীয় উদ্যানে বিশাল আকৃতির একটি পদ্মগোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে সাপ দুটি অবমুক্ত করা হয়। এর আগে কুমিল্লা জেলা থেকে উদ্ধার করার পর স্নেক রেসকিউ টিম ও সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা...
৩ মিনিট আগে
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ‘ফিফটি লেট পোবেডি’তে চড়ে উত্তর মেরুতে এক বিরল বৈজ্ঞানিক অভিযানে অংশ নিচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)...
৬ মিনিট আগেচট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় সকালে সিগারেট ধরাতে দেশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির তিনজনই পুড়ে যান।
১৮ মিনিট আগে