
রাজধানীর বনানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামেনা আলম (৩৫) নামের এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করে বনানী থানা-পুলিশ। এই ঘটনায় গৃহকর্মী শিউলিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার গৃহকর্মী শিউলি একটি চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেন। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। ৯৯৯-এ কল দিন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দিন।’
পথচারী এক ব্যক্তি চিরকুটটি পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে ভবনের নিচে জনতা জড়ো হয়। এ সময় গৃহকর্মীকে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
পরে আশপাশের বাসার গৃহকর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।
রাত সাড়ে ১০টার দিকে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ওই বাসায় তিনজন গৃহকর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটলে গৃহকর্ত্রী সামেনা আলম তাঁদের শারীরিকভাবে আঘাত করতেন। বৃহস্পতিবারও এমন ঘটনার পর এক গৃহকর্মী চিরকুটটি ফেলেন।
তানভীর আহমেদ আরও বলেন, গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে এবং গৃহকর্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার ব্যানারে...
৩১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় অভিযান ও নিয়মিত মামলার খবর গুরুত্বসহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর প্রশাসনের শীর্ষ মহলে নাড়া পড়েছে। আজ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
১ ঘণ্টা আগে
টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের রোগীকে দেওয়া হয়েছে কুকুরের ভ্যাকসিন। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে