
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে ইউএফটিবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে সঙ্গে নিয়ে তিনি এক পরিচিতি সভায় অংশ নেন।
সভায় অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে এআই, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার প্রধান চালিকাশক্তি। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মো. মোক্তার আলী ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে বিএসসি এবং ১৯৯৫ সালে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
১ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৪ ঘণ্টা আগে