Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ শিশু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ শিশু
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৩ শিশু ভর্তি হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৮৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মমেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৫১৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৩১ শিশু।

ময়মনসিংহ মেডিকেলে ৬৪ শয্যার আইসোলেশন ওয়ার্ড। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ মেডিকেলে ৬৪ শয্যার আইসোলেশন ওয়ার্ড। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ৩৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত