
রাজধানীর মিরপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ বিদ্যুৎ-সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে মিরপুর হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭০টি ব্যাটারি জব্দ ও ২৫টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্য এবং ডেসকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিস্তার রোধ, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা এবং সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিদেশি শিক্ষার্থীদের থাকার জন্য নির্ধারিত একমাত্র আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকছেন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে যাওয়ায় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের কিছু আসন খালি থাকছে।
১৪ মিনিট আগে
খুলনায় কেউ দগ্ধ হলে চিকিৎসার জন্য সাধারণত ছুটে যায় খুলনা বিশেষায়িত হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। হাসপাতালটিতে এই ইউনিটের জন্য ৩৫টি শয্যার অনুমোদন থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র ২০টি। স্থান সংকটের কারণে বাকি ১৫টি শয্যা চালু করা সম্ভব হয়নি।
২৪ মিনিট আগে
রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে