
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের চেষ্টাকালে ওষুধবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ গিয়ে ওষুধসহ গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, রোগীদের না দিয়ে গুদামে ফেলে রাখা সরকারি এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় রাতে গোপনে সরিয়ে ফেলা হচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে একটি পিকআপ ভূঞাপুরের গোবিন্দাসী যমুনা নদীর দিকে যাচ্ছিল। পথে গোবিন্দাসী টি-রোড এলাকায় গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গতিরোধ করেন। পরে বস্তায় সরকারি ওষুধ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

আটক পিকআপের চালক আজমত বলেন, ‘বস্তাগুলো হাসপাতাল থেকে গোবিন্দাসী পৌঁছে দেওয়ার কথা বলে বাবুল নামের এক ব্যক্তি আমার গাড়ি ভাড়া করেছিলেন। বস্তার ভেতর কী ছিল, তা আমার জানা ছিল না।’
ঘটনার সঙ্গে কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জনতার হাতে আটক হওয়া পিকআপভর্তি ওষুধ ও চালককে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১ মিনিট আগে
সিরাজগঞ্জের সড়ক ও মহাসড়কে যানজট এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ঢাকা-যমুনা সেতু পশ্চিম-কড্ডা মহাসড়কে মানববন্ধন থেকে অবৈধ পার্কিং বন্ধ ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করার দাবিও জানানো হয়।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’-এর একটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, মাদক শুধু যুবসমাজকে ধ্বংস করে না, একটি সুন্দর দেশকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ভালো কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তাহলে সামাজিক যে অবক্ষয়, মা
২০ মিনিট আগে