চুয়াডাঙ্গায় ও পটুয়াখালী: দুই জেলায় সাপের দংশনে প্রাণ হারিয়েছে আট ও নয় বছর বয়সী দুই শিশু। এর মধ্যে চুয়াডাঙ্গায় শিশু জিহাদ (৮) বাড়িতে খেলার সময় সর্পদংশনের শিকার হয়। জিহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সুজায়েতপুর গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল জিহাদ। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জিহাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরের পাশে খেলতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারায় শিশু আব্দুল হামিদ (৬)। গতকাল বুধবার বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ঘরের পাশে খেলা করছিল শিশু আব্দুল হামিদ। এসময় রান্নাঘরের বারান্দায় একটি গর্তে তার পা পড়ে। পা সরাতেই সাপ ছোবল দেয়। মা-বাবা তাকে জিজ্ঞেস করলে বলে, মুরগি ঠোকর দিয়েছে। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের ১০ জন রয়েছেন।
২৩ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
৩৫ মিনিট আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে