
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চোরাই অটোরিকশা উদ্ধার এবং গ্যারেজ মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া অটোরিকশায় সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অবস্থান শনাক্ত হওয়ায় পুরো ঘটনাটি উদ্ঘাটিত হয়।
গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর ওয়ার্ডে স্বরূপকাঠি পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন ভূমি অফিসের সামনে অবস্থিত একটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ মালিক মো. নাসির সিকদারকে (২৭) চোরাই অটোরিকশাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত রাজ্জাক বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্জাক বেপারীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ আগস্ট ভোররাতে মঠবাড়িয়া উপজেলার জুনিয়া এলাকা থেকে মো. সজল নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি করেন রাজ্জাক বেপারী। পরে তিনি সেটি নেছারাবাদের গ্যারেজ মালিক নাসির সিকদারের কাছে বিক্রি করেন। অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকায় মালিক ট্র্যাকিংয়ের মাধ্যমে এর অবস্থান নেছারাবাদের ওই গ্যারেজে শনাক্ত করেন। পরে তিনি ভান্ডারিয়া থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং নাসিরকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্জাক বেপারীকেও গ্রেপ্তার করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, নাসির সিকদার দীর্ঘদিন ধরে গ্যারেজ ব্যবসার আড়ালে চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, গ্যারেজটিতে বিভিন্ন সময় ভালো মানের অটোরিকশা খুলে যন্ত্রাংশ পরিবর্তন করে পুনরায় জোড়া লাগিয়ে বিক্রি করা হতো।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নাসির সিকদারের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তাই ভান্ডারিয়া থানা পুলিশ অটোরিকশাসহ তাঁকে তাদের হেফাজতে নিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম ভান্ডারিয়া থানা-পুলিশ পরিচালনা করছে।

সন্ধ্যায় একটি চলন্ত প্রাইভেটকার থেকে আলমগীরকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আলমগীর আলমগীর মাথা–পেটসহ শরীরের কয়েক স্থানে গুলিবিদ্ধ হন। এ সময় পথচারী জ্যোৎস্না নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে আলমগীরকে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা...
৩ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন সার্জন মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করা হয়।
১৬ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
২৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
২৭ মিনিট আগে