
যশোরে রিপন অটো জুনিয়র বিশ্বকাপ-২৬-এর চূড়ান্ত বাছাই করা ১৬টি দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে এই জার্সি তুলে দেওয়া হয়। ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের মোবাইল ও কম্পিউটারের ডিজিটাল স্ক্রিনের বন্দিদশা থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দেশের শীর্ষ মোটরবাইক পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান ‘রিপন অটোস’-এর পৃষ্ঠপোষকতায় জুনিয়র বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে।
জার্সি বিতরণ অনুষ্ঠানে আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা তারকা ও আন্তর্জাতিক দলগুলোর অফিশিয়াল জার্সি হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
এর আগে গত ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত সিলেকশন পর্ব শেষে চূড়ান্ত ১৬টি দল গঠন করা হয়।
জার্সি বিতরণের পর আগামী ১০ জুলাই পর্যন্ত অভিজ্ঞ কোচের অধীনে শিশুদের নিয়ে ১০ দিনের একটি বিশেষ ফ্রি ফুটবল ক্যাম্প চলবে। আগামী ১১ জুলাই থেকে আর. এন. রোড মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্ষুদে মেসি-রোনালদোদের এই ‘বিশ্বকাপ’ ফুটবল টুর্নামেন্ট।
আয়োজক প্রতিষ্ঠান রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দীন রিপন বলেন, “আমরা ১৬টি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছি। বাচ্চাদের জন্য যদি আমরা সুন্দর খেলার পরিবেশ তৈরি করে দিতে পারি, তবে তারা মাঠমুখী হবে। একটি সুস্থ ও গঠনমূলক বাংলাদেশের শুরুটা এভাবেই হতে পারে বলে আমি মনে করি।”
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফির পাশাপাশি প্রতিটি খেলোয়াড়ের জন্য মেডেল ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তকৃত এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নূতন দুলাল ভরট দ্বি-মুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
৯ মিনিট আগে
রাজধানীর চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০। আজ রোববার র্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
১০ মিনিট আগে
প্রবীণ সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামালকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মী, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ রোববার দুপুরে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ব
১৮ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের চাচা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মিনিট আগে