
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁকে খুঁজতে বের হন। পরে বাগানের একটি গভীর ড্রেনের ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলের পাশে চা পাতা বহনের বড় একটি পুটলিও পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়েন।
পুলিশের ধারণা, মাথায় আঘাত পেয়ে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’
১ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদারের বিরুদ্ধে। লিখিত অভিযোগের পর পুলিশ বর্ণা খানমকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ।
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈলে পৃথক ঘটনায় পাঁচ বছরের এক শিশু ও ৩৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হরিপুরে খালের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাণীশংকৈলে একটি ভাড়া বাসার বারান্দা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ...
১৬ মিনিট আগে
এক লাখ টাকায় মিলবে বিপুল পরিমাণ সৌদি রিয়াল। কথামতো রিয়ালের ১৪ বান্ডিলও দেখানো হয় তাঁকে। তবে বান্ডিল খুলতেই বেরিয়ে আসে পুরোনো খবরের কাগজ। প্রতারণা ধামাচাপা দিতে প্রতিটি বান্ডিলে রাখা হয়েছিল ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট।
২৯ মিনিট আগে