গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবেশে একটি দূরপাল্লার বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ‘ঢাকা-রংপুর নিউ পিংকি’ নামের একটি যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাসটিতে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জানার পর কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) রবিউল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চন্দ্রা এলাকায় অবস্থান নেয়। পরে বাসটি সেখানে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুল নামে ছয়জনকে আটক পুলিশ।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে বাসটিতে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এ বিষয়ে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীতে জাহিদ ফকির (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সমাবেশে বক্তব্য দেওয়ার কারণে এক শিক্ষক ও ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে