ময়মনসিংহের ভালুকায় ঘরের স্টিলের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো কাতলামারী গ্রামের শাহাব উদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় শাহাব উদ্দিনের নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। সে সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে নিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার থেকে পুরো দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
বিকেলে ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা ঘর থেকে বের হওয়ার জন্য স্টিলের দরজাটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়। এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়...
৩৬ মিনিট আগে
ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, ‘অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মা তাঁর হাতেই প্রাণ হারালেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত
১ ঘণ্টা আগে