
পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডে নিজের দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে দোকানের আয়েও সংসারের অভাব দূর হয়নি।
নিহতের মেয়ের জামাই আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চায়ের দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনরা তাঁকে ডাকতে যান। এ সময় দোকানের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় অবস্থায় ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা ও অভাবের কারণে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের এক নার্সের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের ...
১ ঘণ্টা আগে