
জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করে।
আজ মঙ্গলবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়ের পর লাভলু মোল্লাহ তাঁর ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার’। এরপর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাঁর বাসায় যান। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসে। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ করেন। এখন ফেসবুক এমন পোস্ট করেছেন। জুলাই আন্দোলন চলাকালেও তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।’
ওসি বলেন, ‘আমরা তাঁর বিষয়গুলো যাচাই-বাছাই করছি। কোনো মামলা হয়নি। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।’

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের সংসদ নির্বাচনে এই আসন থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।
১ ঘণ্টা আগে
বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে