Ajker Patrika

তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন
তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে ধরলা বাঁধে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে কৃষক শ্রমিক, নারীসহ বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীদের দা‌বির সঙ্গে একাত্মতা প্রকাশ ক‌রে মানববন্ধ‌নে অংশ নেন জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান ও সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক বেলগাছা ইউনিয়নের সা‌বেক চেয়ারম‌্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতারা।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বা‌সিন্দা ও এন‌সিপি নেতা আশরাফুল আলম বলেন, ‘দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়নসহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদীপ‌থে পারাপা‌রের সময় আমার দুই ভাই নদীতে ডু‌বে প্রাণ হা‌রি‌য়ে‌ছিল। সেতু না থাকায় অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানববন্ধন।’

জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। আমরা এই অঞ্চলের মানুষের দা‌বির সঙ্গে একাত্মতা প্রকাশ কর‌তে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই, বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত