Ajker Patrika

পীরগঞ্জে মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
পীরগঞ্জে মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জে মাদারহাট শাহ্ ঈসমাইল গাজী (রাঃ) কোল্ড স্টোরেজসংলগ্ন মহাসড়কের পাশ থেকে আব্দুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে মাদারহাট শাহ্ ঈসমাইল গাজী (রাঃ) কোল্ড স্টোরেজসংলগ্ন মহাসড়কের পাশ থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে স্থানীয়রা রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পীরগঞ্জ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘আজ সকালে মরদেহটি উদ্ধার করেছি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত