রাজধানীর মিরপুরের রূপনগরে মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন শিক্ষক ও দুজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে রূপনগর দুয়ারিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার তিনতলার ছাদে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন—শিক্ষক সালমান ফারসি (২৪) এবং শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)।
তাদের হাসপাতালে নিয়ে মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম জানান, দগ্ধ সালমান মাদ্রাসার শিক্ষক। মারুফ হিফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশোনা করে। সকালে তিনজন ছাদে মাদ্রাসার একটি ব্যানার টানাতে যায়। এ সময় ব্যানারটি সঙ্গে বাইরের তারের সংস্পর্শে তারা বিদ্যুতায়িত হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। দেখতে পেয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শিক্ষার্থী মারুফের শরীর সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে, ১৮ শতাংশ। তাকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিক্ষক খাইরুলের শরীর ৩ শতাংশ ও অপর শিক্ষার্থী সালমানের শরীর ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতকে এবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএ ও নগরের স্বার্থ রক্ষা করব। সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নগর ও সিডিএর...
৭ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে সময়মতো আম সরবরাহ না করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, বিলম্বে পৌঁছানোর কারণে নাক ফজলি আম পচে নষ্ট হচ্ছে। শাখা প্রোপ্রাইটর ক্ষতিপূরণের কথা বললেও ইউএনও অব্যবস্থাপনার অভিযোগে সতর্ক করেছেন।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে কয়েকটি পরিবহন একীভূত হয়ে ‘যৌথ দশমিনা এক্সপ্রেস’ চালুর পর বাসের সংখ্যা ৭০-৮০ থেকে ৩০-৪০-এ নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা দীর্ঘ অপেক্ষা, সিট সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।
৩০ মিনিট আগে