
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, ‘সকালে আমি পড়াশোনা করছিলাম। আম্মু ইনডাকশন চুলায় ভাত রান্না করছিল। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, আম্মু মেঝেতে পড়ে আছে। আম্মুকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ জানান, বিদ্যুতায়িত এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত এসআই মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মাঠ থেকে নিখোঁজ কৃষক হাসেম আলীর (৫৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা।
১০ মিনিট আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষার একটিও এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সন্তান, মা-বাবা ও বিধবা স্ত্রীদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি...
১৩ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮২ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল এবং ৫৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
৩৬ মিনিট আগে