
বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। রোববার ভোর ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যক্তিদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ানের (২৮) অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ বলেন, ভোরে পর্যটকবাহী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অধিকাংশ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে থাকা ৪০ জনের মধ্যে ২০ জন পর্যটক আহত হয়েছেন।

আগামীকাল সোমবার জুলফিকারের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আজ ছিল তাঁর গায়েহলুদ। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বোন-ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে জুলফিকার প্রাইভেট কারে বাড়ি থেকে রওনা হন।
১৪ মিনিট আগে
মিজানুর রহমান চট্টগ্রাম নগরে হকার হিসেবে ব্যবসা করতেন। ঈদুল ফিতরের চাঁদরাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁরা গারাংগিয়ার হাতিয়ারপুল বাজার সড়ক এলাকায় পৌঁছালে মুখোশ পরা একদল দুর্বৃত্ত মিজানুর রহমানকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়।
২০ মিনিট আগে
বরিশালের হিজলায় মসজিদে বালু সরবরাহ না করায় ক্ষুব্ধ মুসল্লিরা ড্রেজারের পাইপ খুলে নেওয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের বিরুদ্ধে।
৪০ মিনিট আগে
কুমিল্লার সদর দক্ষিণে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী এবং তিন শিশু (তিনজনই মেয়ে) রয়েছে। তাঁদের মধ্যে ঝিনাইদহের মহেশপুরের একই পরিবারের তিনজন রয়েছেন।
১ ঘণ্টা আগে