
সোহাগ, ফোন–২০৯৭
ওকে: মুনিরুজ্জামান
মেটা: আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আমিন উর রশিদ এসব কথা বলেন।
ট্যাগ:
ছবি: কুমিল্লা–কৃষিমন্ত্রী–১, ২
ক্যাপশন: কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ শনিবার ঈদুল ফিতরের প্রধান জামাতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। ছবি: আজকের পত্রিকা
ক্যাটা: সারা দেশ/কুমিল্লা
কুমিল্লায় নিজ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, উন্নত ও বাসযোগ্য দেশ গড়তে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আমিন উর রশিদ এসব কথা বলেন।
প্রধান জামাতের ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ইব্রাহিম। ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়।’ এই লক্ষ্য অর্জনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জেলা শহরের প্রধান ঈদের জামাতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় ৪ হাজার ১৫১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৩টি মসজিদে এবং ২ হাজার ৫৮টি ঈদগাহে জামাত আদায় করা হয়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুমিল্লাবাসী তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদ্যাপন করেন। উৎসবকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে ছিল আনন্দঘন পরিবেশ, পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্রও ছিল স্পষ্ট। প্রতিটি বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা যায়।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে....
১৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
২১ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
২ ঘণ্টা আগে