
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় স্বামীর বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় নেওয়া হয়েছে। সানজিদা আক্তার মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে রাত ১১টা ২০ মিনিটে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৩৫ মিনিটে সানজিদা আক্তার মারিয়াকে মৃত ঘোষণা করেন।
মারিয়া তাঁর বিয়ের পর গত প্রায় আট মাস ধরে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন। মারিয়ার বাবার নাম মো. মহসিন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে তাঁদের বাড়ি।
মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মারিয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর গলায় একটি দাগ দেখতে পান তাঁরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে খিলগাঁও থানায় হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মারিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

যশোরের মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের মালিকানাধীন জমি দখল করে পৌরসভার গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। কৃষি দপ্তরের দাবি, কোনো ধরনের অনুমতি বা পরামর্শ ছাড়াই প্রায় এক মাস আগে গ্যারেজ নির্মাণকাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। আপত্তি জানানো হলে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পুনরায়...
৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। ৪২ ফুট দৈর্ঘ্যের পুলটি পুনর্নির্মাণের মাধ্যমে সংগঠনটি তাদের ৭২তম জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।
১২ মিনিট আগে
বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিলেও গতকাল শুক্রবার দিবাগত রাতে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের
৩৩ মিনিট আগে