বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন। গতকাল শুক্রবার রাতে উপজেলার উজ্জ্বলতা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আজ শনিবার নিহতের বড় বোন মোছা. উম্মে হাফিজা প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় মামলা করেছেন।
নিহত উম্মে হাবিবা ঊর্মির বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামে। ঈদ উপলক্ষে ১৫ দিন আগে বগুড়ার আদমদীঘির উজ্জ্বলতা গ্রামে বেড়াতে এসেছিলেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী উম্মে হাফিজার সঙ্গে একই এলাকার মো. কহির ফকির ও সিরাজুল ইসলামদের অনেক দিন ধরে বিরোধ চলছে। গত বছরের ৪ সেপ্টেম্বর হাফিজা ও তাঁর ছেলেকে মারধর করলে থানায় একটি মামলা করেন হাফিজা। ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এর পর থেকে ফকির ও সিরাজুল পক্ষ মামলাটি তুলে নেওয়ার জন্য হাফিজার পরিবারকে প্রাণনাশের হুমকি ও চাপ দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় কেনাকাটার জন্য হাফিজা ও তাঁর বোন হাবিবা আদমদীঘি যাওয়ার পথে অভিযুক্তরা রামদা, কুড়াল, শাবল ও লোহার রড নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলাকারীরা প্রথমে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম লিটনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে হাফিজা, তাঁর মেয়ে নুসরাত জাহান, ছেলে ফারসিদ ও ছোট বোন উম্মে হাবিবা ঊর্মি তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে নুসরাত ও ঊর্মি স্থানীয় শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও তাঁদের ওপর হামলা চালান। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই উম্মে হাবিবা ঊর্মির মৃত্যু হয়।
মামলার বাদী উম্মে হাফিজা বলেন, ‘আমার ছোট বোন হাবিবার স্বামী বাড়িতে না থাকায় ১৫ দিন আগে ঈদ করতে আমাদের বাড়িতে আসে। গতকাল কেনাকাটার জন্য আমরা সপরিবারে বের হলে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায়। আমার স্বামী গুরুতর আহত হয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন।’
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার নেই। তবে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদ আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করার মানবিক চেতনা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করেন বগুড়ার আকবরিয়া গ্রুপ।
১১ মিনিট আগে
সকাল ১০টা ১৫ মিনিটে পুলিশ প্রটোকলে ঈদগাহে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এ সময় শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান হাসান কবির মঞ্জিল। উপস্থিত হয়েই ঈদগাহের মিহরাবে বসেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
১৬ মিনিট আগে
হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল তাঁর। দেড় মাস আগে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ফুসফুসের ক্যানসার চতুর্থ পর্যায়ে চলছিল, মুখে খাবার বা ওষুধ খাওয়ানো যাচ্ছিল না।
২৪ মিনিট আগে
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে....
৪৩ মিনিট আগে