
স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে আধা বেলা সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। অবরোধের কারণে জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আজ ভোর থেকে অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘জনজীবনে যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য আমরা মাঠে আছি। সকালে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সতর্কতার কারণে তারা সফল হতে পারেনি।’
বর্তমানে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে ওই শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল সেনাবাহিনীর সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
২ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩২ মিনিট আগে
কুমিল্লায় ইসলামী ব্যাংক পিএলসির এক গ্রাহকের হিসাব থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা অন্য হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বরে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসান মজুমদার (৪৬) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
১ ঘণ্টা আগে