
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় ৫২ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা হলেন শহরের শহীদনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।
মামলায় আসামিরা হলেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, শফিকুল ইসলাম লিটন, মাইনউদ্দিন আহমেদ রাসেল, কবির হোসেন, জামির হোসেন রনি, মোতালেব হোসেন মাস্টারসহ ৫২ জন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গতকাল রাতে এই মামলা হয়েছে। সেই সঙ্গে এই মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
পুলিশ জানায়, সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পরে আইভীর বাড়িতে প্রবেশ করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ওসি নাসির উদ্দিন আহমেদ ও ওসি শাহিনুর আলম রাত সাড়ে ১১টা থেকে ভোররাত সাড়ে ৫টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
এ সময় বাইরে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পথে শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে