
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের একটি অনুষ্ঠানে ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছে নিয়েছেন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান) বিভাগের আয়োজিত ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনকালে ডিজিটাল স্ক্রিনে জাতীয় সংগীত প্রচারিত হয়। সে সময় গানের ভিডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। এতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি শিক্ষকেরা শোকজ নোটিশের লিখিত জবাব দিয়েছেন। জবাবের পর পুরো বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে ও বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা এবং ডেমরার একটি বই বাঁধাই কারখানার কর্মী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
২৭ মিনিট আগে
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
৪১ মিনিট আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক...
১ ঘণ্টা আগে