Ajker Patrika

সখীপুরে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড শালগজারির গুঁড়ি উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড শালগজারির গুঁড়ি উদ্ধার
উদ্ধার করা শালগজারি গাছের গুঁড়ি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে কেটে রাখা শালগজারি গাছের ৫৫টি গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার রাত ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা বাজার এলাকায় সাবেক পৌর কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে গুঁড়িগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বহেড়াতৈল রেঞ্জের আন্দি ও কচুয়া বিটের বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবেক পৌর কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে ৫৫ খণ্ড শালগজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়। পরে দুটি ট্রলি-ট্রাক্টরে করে গুঁড়িগুলো বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ে নিয়ে হেফাজতে রাখা হয়েছে।

বহেড়াতৈল রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমিজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার করা গুঁড়িগুলো বিপ্লব নামের স্থানীয় এক ব্যক্তির। তবে এ ঘটনায় সাবেক কাউন্সিলর এখলাস হায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রুমিজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাতে অভিযান চালিয়ে শালগজারির গুঁড়িগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত