
টাঙ্গাইলের কালিহাতীতে একটি অথেনটিক কসমেটিকস দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ নিয়ে তাঁর ভক্তরা উচ্ছ্বাসে মাতলেও বাদ সাধেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাসহ কিছু মুসল্লি। পরে তাঁদের চাপের মুখে দোকানের মালিক শোরুম উদ্বোধন স্থগিত করেছেন।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটি উদ্বোধনের কথা ছিল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার এলেঙ্গা টিন মার্কেটে কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনে চিত্রনায়িকা পরীমণির অংশ নেওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানের প্রচারণা ১৫ দিন ধরে চলছিল। তবে কয়েক দিন ধরে স্থানীয় মুসল্লিরা পরীমণির আগমনকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা শুরু করেন।
চিত্রনায়িকা দিয়ে শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা-পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। এ ছাড়া শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে পরীমণির আগমন ঠেকানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়। ফলে শোরুমটির উদ্বোধনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ে। এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।
শোরুমের মালিক মীর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হচ্ছিল। হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিলেন। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি এলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও ঘোষণা দেন তাঁরা।’
তিনি বলেন, ‘বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা (মুফতি সুলাইমান হাবিব) আমাকে ফোন করেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা-পুলিশ আমাদের শোরুম উদ্বোধনী কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে স্থানীয়দের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি।’

এ বিষয়ে কথা বলতে হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার নেতা ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
তবে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারল্যান শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আসার কথা ছিল। এ নিয়ে আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম স্থগিত করেন।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘শোরুমের উদ্বোধন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার শুরু হয়েছিল। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।’

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৪ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৪ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৪ ঘণ্টা আগে