
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৮ শিশু।
মাইনউদ্দিন খান আরও বলেন, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৮ জন শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ জন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে শিক্ষার্থী মো. আল আমিন (২৬) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া
১৫ মিনিট আগে
দেশের বিদ্যমান জ্বালানি সংকটের মধ্যে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল কেলেঙ্কারির ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
১৯ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেল থেকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে অনলাইনভিত্তিক বাজার ‘চালডাল ডটকম’-এ গত ঈদে বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে সম্মুখভাগে থাকা এক কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে প্রতিষ্ঠানটির অন্য কর্মচারীরা মিলে কর্মবিরতি পালন করেছেন।
৩২ মিনিট আগে