
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও ২০৩ সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নির্বাচনী আসন চাঁদপুর-৩-এর আওতাধীন দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে গোলযোগের সৃষ্টি হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখতে পান, কেন্দ্রে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যরা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাওয়া করছেন এবং কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০-৫০ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীকালে কেন্দ্রের ভেতর ও বাইরে তল্লাশি চালিয়ে জানা গেছে, দুর্বৃত্তরা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কেন্দ্রের সামনে রাস্তায় ২১টি ব্যালট পেপার ফেলে রেখে যায়। এ ছাড়া কেন্দ্রের ভেতর ও বাইরে থেকে মোট ২০৩টি সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়। যা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া বা বিনষ্ট করার উদ্দেশ্যে অপসারণের চেষ্টা করা হয়েছিল বলে প্রমাণিত হয়।
ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত ব্যালট পেপার জব্দতালিকা মূলে জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
এ ঘটনায় আদালতের নির্দেশে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেঞ্চ সহকারী মো. ইয়ামিন হোসাইন চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বলেন, এজাহারে ভিত্তিতে সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, ‘ঘটনার পর আমি নিজেও ওই কেন্দ্রে গিয়েছি। মামলাটি তদন্ত করার জন্য থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

পরনে বাসন্তী রঙের ছাপা শাড়ি, খোঁপায় ফুলের সাজ—এমন বেশ ছিল নারীদের। পুরুষদের গায়ে ছিল হলুদ-লাল পাঞ্জাবি। বসন্তের প্রথম সকালে গতকাল এভাবেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে হাজির হলেন দর্শক। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ আহ্বান নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিল জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ।
২১ মিনিট আগে
ভালোবাসা দিবসে প্রিয় শিক্ষককে জাঁকজমক আয়োজনে বিদায় জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুল দিয়ে সাজানো ছাদখোলা মাইক্রোবাসে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বহর—যা চোখে পড়ার মতো দৃশ্য।
৩৭ মিনিট আগে
নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
১ ঘণ্টা আগে
‘আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করব না।’ বলেছেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান। গতকাল শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে