
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ছাত্রদলকর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে সদর রোডের অভিরুচি সিনেমা হলের সামনে নগর বিএনপির আয়োজিত র্যালিতে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। র্যালিটি শেষ হয়ে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় অভিরুচি সিনেমা হলের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।
র্যালির সামনে যাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ছাত্রদলকর্মী আহত হন। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা কর্মী-সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষ করে দলীয় কার্যালয়ে আগে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একজনের পায়ে আরেকজনের আঘাত লাগায় বিরোধের সূত্রপাত।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন আবির বলেন, র্যালিটি দলীয় কার্যালয় প্রবেশের সময় শ্রমিক দল তাদের অতিক্রম করছিল। হঠাৎ ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাবিদ রহমান খান তুষার বলেন, আমরা যখন সরওয়ার ভাইকে বিদায় জানাচ্ছিলাম তখন সিনিয়র-জুনিয়র বিষয়কে কেন্দ্র করে পিচ্চি ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক তাছনিম বলেন, কেউ বলে ছাত্রদল, কেউ বলে যুবদল মারামারির ঘটনা ঘটিয়েছে। তবে দায়িত্বশীল কারও সঙ্গে এ ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচামালের বাজার সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
৮ মিনিট আগে
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পলাশপুর গ্রামের সন্তান পারভেজ রহমান নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২৫ আগস্ট দলীয় ভোটে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পণ্যের গায়ে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৮ মিনিট আগে