
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মেয়েরা বেড়াতে এসেছে। তাদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাতেরা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের মোবাইল নিয়ে যায়। পড়ে প্রায় ৩০ মিনিটব্যাপী ডাকাতি করে। আমরা প্রাণের ভয়ে ডাকচিৎকার করতে পারিনি। প্রথমে কালো কাপড়ে মুখ বাঁধা ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। আরও চার থেকে পাঁচজন বাইরে থাকে। প্রত্যেকের হাতে ছিলো ধারালো রামদা লম্বা ছুরি। ডাকাতেরা আমাদের সবাইকে গলায় ছুরি ধরে জিম্মি করে। ঘরের সকল আসবাব তছনছ করে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে আসা মেয়েদের ১৭ ভরি স্বর্ণালংকার নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহসিন উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
২৪ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার-পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কা
২৫ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
৩০ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
৪০ মিনিট আগে