
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানির দিন আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় নানা ঘটনা ঘটে। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী মমতাজের জনপ্রিয় গানের লাইন ‘ফাইট্টা যায়’ স্লোগান দেন। এদিকে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় তাঁকে লিফটে উঠতেও বাধা দেন কিছু আইনজীবী। পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে হাজতখানায় নেয়।
আজ দুপুরের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় মমতাজকে। হাজতখানা থেকে তাঁকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে মাথা নিচু করে মুখ লুকাতে দেখা যায় মমতাজকে। এ সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে এজলাসে নেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মমতাজের পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এজলাসের ভেতরে ছবি তোলা নিষেধ থাকলেও মমতাজকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় অনেক আইনজীবী ভিডিও ও ছবি তোলেন। সেই সব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের পর মমতাজকে লিফটে তোলার সময় আবারও আইনজীবীদের বাধার মুখে পড়তে হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১৮ নম্বর এজলাসে শুনানি হয় মমতাজের। এটি ছিল সাত তলায়। শুনানি শেষ হওয়ার পর কিছু সংখ্যক আইনজীবী হট্টগোল শুরু করেন। এ সময় নিরাপত্তার কারণে প্রায় ৩০ মিনিট মমতাজকে কাঠগড়ায় রাখা হয়। পরে এজলাস থেকে বের হলে পুলিশ তাঁকে নিয়ে লিফটে উঠতে যায়। এ সময় আইনজীবীরা বাধা দেন। আইনজীবীদের বাধার মুখে সিঁড়ি দিয়ে নামানো হয় তাঁকে।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
২ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৩ ঘণ্টা আগে