
দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
থানা-পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়। অভিযানকালে তাঁদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা একটি ব্যাংক চেক এবং দুটি এটিএম কার্ড, নিবন্ধনবিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, ‘এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার সাভারে নির্মাণাধীন আটতলা ভবনে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। এই চার বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলা হয়। অর্থাৎ, রাষ্ট্রপতি ঘোষিত সেই অধ্যাদেশ অনুযায়ী নিজেদের মতো করে এসব বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।
৯ মিনিট আগে
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনে চার ভোটের ব্যবধানে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ওই ফল ঘোষণা করা হয়।
১২ মিনিট আগে
দেশে চলমান বিদ্যুৎ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। সরবরাহ ঘাটতির কারণে রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দৈনিক পাঁচ ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)...
১৮ মিনিট আগে