
রাজধানীর তুরাগ থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে পড়ে মো. আকাশ আলী (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তুরাগের নয়ানগর মসজিদ মার্কেটের ১০তলা ভবনের সাততলা থেকে পড়ে ওই শ্রমিক প্রাণ হারিয়েছেন বলেন জানিয়েছে পুলিশ।
নিহত আকাশ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নলত্রী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।
ভবনটির শ্রমিকেরা জানান, নির্মাণাধীন ১০তলা ভবনটিতে তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল সাততলায় কাজ করছিলেন। এ সময় ভবনটির লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে একটি জাহাজে জেট ফুয়েল (বিমানের জ্বালানি) এবং মালয়েশিয়া থেকে দুটি জাহাজে করে ডিজেল এসেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।
৩৫ মিনিট আগে
রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, বিশেষায়িত শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ছয় দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
৪২ মিনিট আগে
পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মানববন্ধনকারীরা বলেন, ১৫-২০ বছর আমরা জিপিতে শ্রম দিয়েছি। এরপর যখন আমাদের বয়স চল্লিশের বেশি, তখন আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই বয়সে অন্য কোথাও চাকরিতে যোগদানের সুযোগও কম থাকে। জিপি আমাদের ন্যায্য পাওনাও মেটায়নি। আমাদের দাবি ৫ শতাংশ বিলম্ব জরিমানা পাওনা বুঝিয়ে দেওয়া হোক।
১ ঘণ্টা আগে